বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আর মাত্র কয়েক ঘণ্টা তারপরই খুলনায় আসছে কলকাতার বাস

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই খুলনায় এসে পৌঁছাবে ভারত থেকে ছেড়ে আসা ভুতল পরিবহন নিগম (বাস)। বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাসটি খুলনায় এসে পৌঁছাবে। পরিবহনটি চালু হলে বেনাপোল স্থল বন্দরে যাত্রী হয়রানি অনেকাংশে কমে যাবে।

ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায় ভারতের ভুতল পরিবহন নিগম উদ্বোধনের পর খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সার্ভিসটি লাভজনক হলে পরবর্তীতে বাণিজ্যিকভাবে চালু হবে।

কলকাতা থেকে ভারতীয় বাসটি খুলনায় এসে পৌঁছানোর পর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে খুলনা সার্কিট হাউজে অভ্যর্থনা জানানো হবে। বাসটিতে ভারতীয় একটি প্রতিনিধি দল আসবেন। বাসটি একদিন অবস্থান করার পর বুধবার সকালে পুনরায় ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

আশা করা যাচ্ছে, খুলনা-কলকাতা ভায়া যশোর সড়কে সরাসরি বাস সার্ভিস চালু হলে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন, বাগেরহাটের খানজাহান আলী মাজারসহ খুলনার বিভিন্ন এলাকায় বিদেশি পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে।

পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। খুলনার সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্যের আরো বিকাশ লাভ করবে। এছাড়া খুলনা অঞ্চল থেকে চিকিৎসাসহ অন্যান্য সেবার জন্য ভারতে ভ্রমণ ইচ্ছুক পাসপোর্টধারী যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত