আলমারীর মধ্যে কিশোরী-যুবতী যৌনকর্মী…


আলমারির দরজা খুলতেই ওদের পাওয়া গেল। আলমারির ভেতর রাখা ছিল ওদের। রাজধানী দিল্লির বুকে ধরা পড়ল বড়সড় এক মধুচক্র। আলমারির ভেতর থেকে উদ্ধার করা হল কিশোরী থেকে যুবতীদের। অভিযোগ, পার্টিশন করা পাশাপাশি কিউবিকলের মধ্যে খদ্দেরের সঙ্গে শুতে হত তাঁদের। নারীপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আটজনকে।
ধৃতদের মধ্যে এক দম্পতিও রয়েছে, সায়রা বেগম ও আফাক হুসেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় দিল্লির GB রোডের ওই যৌনচক্রের ডেরাটিতে। অভিযোগ, ‘সিন্ডিকেট’-এর মাধ্যমে চলত দেহব্যবসা। নেপাল সহ পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্নাটক, আসাম, অন্ধের প্রত্যন্ত জায়গা থেকে প্রায় ৫০০০ কিশোরী ও যুবতীদের পাচার করা হয়েছে। ৫০,০০০ টাকায় কিনে বিক্রি করা হত ২ লাখ টাকায়। একবার এই ডেরায় নিয়ে আসার পর তাঁদের রাখা হত আলমারির ভেতরে, সুড়ঙ্গের মধ্যে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













