আলহামদুলিল্লাহ, তিন বন্ধুর ইচ্ছে পূরণ করলেন আল্লাহ


অনেকের ধন-সম্পদ থাকলেও হজে যাওয়া হয় না। আবার ধন-সম্পদ থাকলেও হজে যাওয়ার ইচ্ছে পোষণ করেন না অনেকে। তবে যার যাওয়ার ইচ্ছে পূরণ হয় তিনি হলেন সবচে’ সৌভাগ্য ব্যক্তি। কিন্তু ছোটকালের তিন বন্ধুর একসঙ্গে হজে যাওয়ার সৌভাগ্য সত্যিই পরম করুণাময়ের অশেষ কৃপা।
আলহামদুলিল্লাহ, শেষ ইচ্ছে পূরণ হলো সেই তিন বন্ধুর। একসঙ্গে আল্লার দরবারে হাজিরা দিতে তিন বন্ধু গত মঙ্গলবার এলাকা ছেড়েছেন।
রংপুরের রাজারহাটের বৃদ্ধানন্দ এলাকার তিন বৃদ্ধ মোহম্মদ আলী (৬৫), আব্দুল মজিদ (৭০) ও মোহাম্মদ মিয়া (৬৯) হজে যেতে উত্তরার হজ ক্যম্পে উঠেছেন।
তারা জানান, তিন বন্ধু একসঙ্গে থাকতাম ২৪ ঘণ্টা। এখন পরিণত বয়সে সেসব স্মৃতি মনে করলে কান্না আসে। তিন জনেরই সংসার অনেক বড় হয়েছে। সবাই নানা-দাদা হয়েছি। কিন্তু আমাদের বন্ধুত্বের টান কমেনি।
তারা জানান, এখনো একে অপরকে সময় দেই। এক সঙ্গে বেড়াই। একসঙ্গে হজে যাওয়ার তাওফিক দান করেছেন আল্লাহ। দোয়া করবেন, আল্লার ডাকে সাড়া দিতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের এ সাড়া কবুল করেন। একসঙ্গে মারা গেলেও কোনো কষ্ট থাকবে না। সেই মৃত্যু হবে আনন্দের।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













