বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ’লীগ নেতার কুপ্রস্তাবে গৃহবধূ রাজী না হওয়ায় নৌকা টানিয়ে দোকান দখল

আওয়ামী লীগ নেতার কুপ্রস্তাবে গৃহবধূ রাজী না হওয়ায় তার স্বামীর দোকান নৌকা টানিয়ে দোকান দখল করেছে তার লোকজন। রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা রেলগেট এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গৃহবধূ বাদি হয়ে ওই দিন রাতে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত তোজাম্মেল হক তোজাম আড়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা তোজাম ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। এ ঘটনায় স্বামী প্রতিবাদ করলে তোজাম তার লোকজনকে নিয়ে তার চায়ের দোকানে নৌকা টানিয়ে দখল করে নেয়। এছাড়াও তাকে হুমকি ও তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ঘেরাও করে রাখে।

অভিযুক্ত তোজাম্মেল হক তোজাম বিষয়টি অস্বীকার করে বলেন, দোকান ঘরটি আওয়ামী লীগের ক্লাব ছিল। তার কাছে ভাড়া দেওয়া ছিল। সঠিকভাবে ভাড়া দিতে না পারায় তার কাছে থেকে (দখল) নিয়ে নৌকা টানিয়ে দেয়া হয়েছে।

আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম নান্টু বলেন, এই ওয়ার্ডে একটি আওয়ামী লীগের ক্লাব আছে। তবে এইটি আদৌ আওয়ামী লীগের ক্লাব ছিল কিনা আমার জানা নেই।

আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম বলেন, ওই দোকানদারের বাবা ওয়ার্ড আওয়ামীলীগের প্রবীণ নেতা ছিলে। এক সময় দল করতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন। এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে তাকে এই জায়গা দেওয়া হয়েছিল। এই জায়গাটি রেলওয়ের জমি। সেখানে একটি আধাপাকা ঘর তুলে চায়ের দোকান দিয়ে তিনি ব্যবসা করে আসছেন। তবে শুনেছি এই দোকান ঘর আওয়ামী লীগের লোকজন নৌকা টানিয়ে দখলে নিয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, এক গৃহবধূকে কুপ্রস্তাব ও দোকানঘর ভাংচুর এবং দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত