আ’লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে


ইউনিয়ন পরিষদের প্রথম পর্বের নিরর্বাচনে টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত মোঃ খালিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে। রবিবার তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ তাজুল ইসলাম মোল্লা চেয়ারম্যান পদ থেকে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই ইউনিয়নে এই দুই প্রার্থীই গত ২২ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিয়েছেলেন।
কুশলী ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ খোরশেদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, এই ইউনিয়নে মাত্র দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী গত রোববার তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। যেহেতু চেয়ারম্যান পদে আর কোনও প্রার্থী নেই তাই মোঃ খালিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ অনুযায়ী সংরক্ষিত মহিলা ও পুরুষ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ২৭ জন প্রর্থী রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













