আশুলিয়ায় ১০ কারখানার শ্রমিকদের আন্দোলন


আশুলিয়ায় ন্যূনতম মজুরি বাড়ানোসহ কয়েক দফা দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করেছেন। সেখানে অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা তিনটি কারখানায় অবস্থান করে আন্দোলন করেন।
সোমবার সকাল ১০টা পর্যন্ত এ আন্দোলন চলে। এসময় কারখানার প্রায় ২০ হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন।
শ্রমিকেরা বের হয়ে যাওয়ায় ডিরোজ, পাইওনিয়ার, ওয়াশিং ডিজাইন, পলমল গ্রুপ, আইডিয়াজ, সাফা নিট, ডংজিয়ান, এনভয়সহ কমপক্ষে ১০টি কারখানার কাজ বন্ধ রয়েছে। সেতারা গ্রুপ, বান্দো ডিজাইন, স্টার লিংক ক্রিয়েশন কারখানায় কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন শ্রমিকেরা।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির শ্রমিকদের আন্দোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













