রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ২ পুলিশ আহত

সাভারে পরোয়ানাভুক্ত মামলার আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় সাভারের মজিদপুর এলাকায় মাদক ব্যবসায়ী মুক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২০১৩ সালের মাদক আইনের একটি মামলার আসামি মো. খাজাকে ধরতে যান সাভার মডেল থানার এসআই মেহেদী হাসান ও পুলিশ কনস্টেবল আবদুল হালিম সুমনসহ কয়েকজন।

এ সময় সন্ত্রাসীরা তাদের ওপর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে এসআই মেহেদী ও কনস্টেবল সুমনসহ চারজন আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ঘটনার পর মেডিকেল কলেজে কড়া নিরাপত্তা গ্রহণ করে। সংবাদকর্মীসহ কাউকে দেখা করার কিংবা ছবি নিতে দেয়া হয়নি।

সাভার সার্কেলের সিনিয়র এএসপি নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের মজিদপুর এলাকায় মুক্তির বাড়িতে ২০১৩ সালের মাদক মামলার আসামি খাজাকে ধরতে যান সাভার মডেল থানার এসআই মেহেদী এবং কনস্টেবল সুমন। তাদের সঙ্গে ছিলেন পুলিশের সোর্স আমিনুল ইসলাম।

পুলিশ মাদক ব্যবসায়ী খাজাকে আটক করে নিয়ে আসার সময় দুর্বৃত্তরা মেহেদী, সুমন ও আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সাগর নামে স্থানীয় এক যুবকও চাপাতির কোপে গুরুতর আহত হন।

সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যায়। আহত চারজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের একজনের শরীরে সাতটি আঘাত রয়েছে। তবে সবাই শংকামুক্ত আছেন।

এ ঘটনার পর পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। তবে রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে।

সাভার থানার ওসি কামরুজ্জামান জানান, ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে পুলিশ সন্ত্রাসীদের হামলার শিকার হয়। খবর পেয়ে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত