আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১০
জেলার সুজানগরের নাজিরগঞ্জে বালুমহল দখলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তন্মধ্যে গুরুতর আহতাবস্থায় দুই জনকে পাবনা জেনারেল হাসপাতালে ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকাসহ উপজেলা শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক সদ্য নির্বাচিত পৌর মেয়র আব্দুল ওহাব সমর্থিত গ্রুপের মধ্যে উপজেলার নাজিরগঞ্জ বালুমহল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
আজ দুপুরে কাশের গ্রুপের লোকজন বালুমহল দখলের পর বালি উত্তোলন করতে গেলে ওহাব গ্রুপের লোকজনের সঙ্গে কথাকাটা শুরু হয়। এরই একপর্যায়ে ঘটনাটি সংঘর্ষের রূপ নেয়। উভয়গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় আমিরুল ইসলাম (৩৫), আবুল পাশা (২৯), মোস্তফা কামাল (৪২), সাঈদ রহমান (৩৫) নাজির খাঁ (৪১) সহ ১০ জন কমবেশি আহত হয়। আহতদের মধ্যে মোস্তফা কামাল ও সাঈদ রহমানকে গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুই জনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













