আ. লীগের সম্মেলনের খরচ ২ কোটি ৬৫ লাখ টাকা


বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম কাউন্সিল উপলক্ষে কোথাও কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
আজ সোমাবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে প্রচার উপকমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় সম্মেলনের সমুদয় খরচ আমাদের পার্টির ফান্ড থেকে খরচ করা হচ্ছে এবং হবে। কেউ যদি সম্মেলনকে সামনে রেখে চাঁদাবাজি করে, এর বাইরে কোনো কিছু করে তাহলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
‘দলের জাতীয় কমিটি অনুমোদিত দুই কোটি ৬৫ লাখ টাকার মধ্যেই সম্মেলনের ব্যয় সীমিত থাকবে’, যোগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
এ সময় সেতুমন্ত্রী আরো জানান, প্রবীণের অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তির সমন্বয়ে গঠিত নতুন কমিটিতে সহসম্পাদকদের সংখ্যা ১০০ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
আগামী ২৩-২৪ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













