শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইন্টারনেটে ছবি ‘হুমকি’ নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নবম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রথমে প্রেম। এরপর আপত্তিকর ছবি মুঠোফোনে ধারণ। ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি। তাতেও কাজ না হওয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগে ওই ছাত্রীর বাবা আজ সোমবার দুপুরে প্রতিবেশী সোহাগ মিয়ার (২২) বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে।

ওই ছাত্রী ও তার স্বজনরা জানায়, প্রায় চার বছর ধরে প্রতিবেশী সোহাগ ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সোহাগ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র। সেখানে তিনি লেখাপড়া করলেও কিছুদিন পর পর বাড়িতে এসে মেয়েটির সঙ্গে দেখা করতেন। মাস খানেক আগে সোহাগ মেয়েটির সাথে নির্জন স্থানে দেখা করেন এবং বিবস্ত্র করে মুঠোফোনে ছবি তোলেন। সোহাগ ওই ছবি ইন্টারনেট ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। তাতেও কাজ না হওয়ায় নানাভাবে বিয়ের প্রলোভন দেখান। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সোহাগ মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে এনে ধর্ষণ করেন। প্রতিবেশীরা তা টের পেয়ে তাঁদের হাতেনাতে ধরে আটকে রাখে।

মেয়েটির বাবা জানান, ধরা পড়ার পর মেয়েটি স্বজনদের কাছে হুমকি ও বিয়ের প্রলোভনে চারবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় কলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহেল রানা সুবিচার করার আশ্বাস দিয়ে এক সপ্তাহ কালক্ষেপণ করেন। এরপর আজ সোমবার দুপুরে মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দৌলতপুর থানায় গিয়ে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে কলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন, ‘ছেলেপক্ষ অনেক প্রভাবশালী ও ধনী। তাদের সালিশে বসানোর জন্য অনেক চেষ্টা করি আমি। কিন্তু অনেক বুঝিয়েও তাদের রাজি করানো যায়নি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, আগামীকাল মঙ্গলবার মেয়েটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত