হাসপাতালে রোগী দেখতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে বিআরটিসি বাসের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ওই স্থান অবরোধ করে।
নিহত যুবকরা হলেন- পঞ্চগড় শহরের মঈনুল হোসেনের ছেলে জামাল হোসেন ও শহিদুল ইসলামের ছেলে মো. সাদি।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আযম জানান, বিকালে দু’টি মোটরসাইকেলযোগে চারজন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে রোগী দেখতে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তারা পঞ্চগড় উপজেলার ২৫ মাইল মোড় নামক স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, যাত্রীবাহী বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো-চ-৮৪২৫) মোটরসাইকেলে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













