রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসি পুনর্গঠনের প্রস্তাব নিয়ে মঙ্গলবার বঙ্গভবনে যাবে বিএনপি

নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব সম্বলিত চিঠি নিয়ে বঙ্গভবনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বিএনপির ২ সদস্যের প্রতিনিধিদলটি মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করতে যাবে। বিএনপির সহদপ্তর সম্পাদক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিনিধিদলে দলটির ভাইস চেয়ারম্যান মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থাকবেন।

এর আগে, নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিষ্ঠুর একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমশ ফুটে উঠছে: খালেদা জিয়া

ওই প্রস্তাবনায় তিনি বলেছেন, ‘নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করতে হবে।’

এজন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন কমিশন শক্তিশালী করতে ১৩ দফা প্রস্তাব এবং সংস্কার প্রস্তাবও দিয়েছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী