ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-১


হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি:এম.এ.খালেক ময়মনসিংহের কোতোয়ালী পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০২ পিচ ইয়াবা ও নয় বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় আলোচিত মাদক ব্যবসায়ী আহসান উল্লাহ খান নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের সানকিপাড়া সেনবাড়ী মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালী পুলিশের ২নং ফাঁড়ির এসআই ফারুক আহমেদ জানান, রাতে নিয়মিত অভিযানকালে গোপন সুত্রের খবরে সেনবাড়ী এলাকায় অভিযানকালে শহরের আরোচিত মাদক ব্যবসায়ী আহসান উল্লাহ খান নোমানকে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০২ পিচ ইয়াবা ও নয় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক ও সন্ত্রাস আইনে একাধিক মামলা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













