ঈদের আগেই স্বজনদের ফিরে পাওয়ার আকুতি


২০১৩ সালের বিভিন্ন সময়ে গুম ও নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁদের স্বজনেরা।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনরা। আগামী ঈদের আগেই স্বজনদের ফিরে পেতে চান তাঁরা।
মানববন্ধনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন কারো মা, কারো বাবা, কারো স্ত্রী ও সন্তান।
মানববন্ধনে দাঁড়ানো এসব মানুষ কেউ কারো পরিচিত না হলেও সবার দাবি এক। এমনকি ছোট শিশুরাও কর্মসূচিতে দাঁড়িয়েছে বাবার ছবি হাতে। অংশগ্রহণকারী সবার চোখেই ছিল পানি, চেহারায় স্বজনের কোনো খোঁজ না পাওয়ার বেদনা।
মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা জানালেন, প্রতিটা দিন তাঁরা অপেক্ষা করছেন গুম হয়ে যাওয়া স্বজনদের জন্য। ঈদের আগেই তাঁরা ফিরে পেতে চান স্বজনদের। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ব্যক্তিদের ফিরে পাওয়ার আশা ছাড়তে রাজি নন স্বজনরা।
মানববন্ধনে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশু রিদি ও আহাদের চোখেও ছিল পানি। তাঁরা জানাল, হারিয়ে যাওয়া বাবাকে দ্রুত ফিরে পেতে চায় তারা। আর বাবার সঙ্গেই ঈদ করতে চায় ওই শিশুরা।
গুম হয়ে যাওয়া স্বজনদের মানববন্ধনে এসেছিলেন বিশিষ্টজনরাও।
মানবাধিকার সংগঠন অধিকারের চেয়ারম্যান সি আর আবরার বলেন, ‘পরিবারগুলো আজ যে দাবি উত্থাপন করেছে, সে দাবির ডাকে সাড়া দিয়ে রাষ্ট্র যেন তার যথাযথ দায়িত্ব পালন করে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ খান, ‘হাইকোর্ট আমাদের ন্যায়বিচার প্রার্থনার জায়গা। তাঁদের জাগতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













