উপজাতি বাবা-ছেলেকে পিটিয়ে ও গুলি করে হত্যা


খাগড়াছড়ি জেলার নুনছড়ি এলাকায় বাবা-ছেলেকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই পরিবারের আরো দুই সদস্য আহত হন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- চিরঞ্জিত ত্রিপুরা ও তার ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা। আহতরা হলেন- নিহত চিরঞ্জিতের স্ত্রী ভবে লক্ষ্মী ত্রিপুরা ও কর্ণ জ্যোতির স্ত্রী বিজলী ত্রিপুরা।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নুনছড়ি এলাকার ইউপি সদস্য কালি বন্ধু ত্রিপুরা এবং তার ছেলে প্রদীপ ত্রিপুরা ও রচন বিকাশ ত্রিপুরাসহ এলাকার ৮ থেকে ১০ জন মিলে হামলা চালায়। তারা পিটিয়ে ও গুলি করে চিরঞ্জিত ও তার ছেলে কর্ণ জ্যোতিকে হত্যা করে। এসময় আহত হন ওই নিহত চিরঞ্জিতের স্ত্রী ও ছেলের বউ।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













