বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এইটুকুন শিশু চুরি করলো ল্যাপটপ (ভিডিও সহ)

এইটুকুন একটি শিশু। বয়স কত হবে? চার কী পাঁচ বছর। যেখানে তার হাত-পা ছুড়ে খেলা করার কথা। কিন্তু তাকে শেখানো হচ্ছে চুরির মতো হীন কাজ!

ঘটনাটি গত বছরের হলেও সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় সিসিক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজটি ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়- দুই শিশুসহ মোট পাঁচজন প্রবেশ করলেন একটি মোবাইলের দোকানে। সেই মুহূর্তে দোকানে ক্যাশ ম্যানেজারসহ একজন মাত্র কর্মচারী ছিলেন।

টেবিলের একপাশে রাখা ছিলো ল্যাপটপটি। ওই দুই শিশুদের সঙ্গে আসা ব্যক্তিদের একজন (বেগুনি রংয়ের পাঞ্জাবি পড়া) কর্মচারীকে ব্যস্ত রাখতে শুরু করেন।

আর দোকানের ক্যাশ ম্যানেজারকে ব্যস্ত করে তোলেন সাদা পাঞ্জাবি পরিহিত অপর ব্যক্তি। এ সময় ছোট দুই শিশু থাকে ল্যাপটপের পাশে। তাদের মধ্যে মেয়ে শিশুটি ল্যাপটপটি বের করার চেষ্টা করে।

বেশ কয়েকবার বিফল হলেও অবশেষে সে চুপিসারে ল্যাপটপটি তার পাশে থাকা ছোট আরেক ছেলে শিশুর ব্যাগে চালান করে দেয়। পরে ব্যাগসহ ওই পাঁচজন দোকান থেকে চম্পট দেয়।

ভিডিওটি দেখে অনেকেই বিভিন্ন কমেন্টও করেছেন। তারা বলছেন, ভিডিওটির প্রথমে শিশু দু’টির পদক্ষেপ দেখে মনে হতে পারে তারা অসাবধানতাবশত এ কাজ করছে।

তবে তাদের কাজ কারবার দেখে বোঝা যায়, চুরির উদ্দেশ্যেই ওই দোকানে যান তারা। এমনকি ল্যাপটপটি সেখানে রয়েছে তা জানতেনও তারা।

https://youtu.be/KujdhdbU9Bg

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী