বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেশি দামে কাঁচা মরিচ বিক্রি, তিন খুচরা বিক্রেতার কারাদণ্ড

চট্টগ্রাম নগরে কাঁচা পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার রেয়াজউদ্দিন বাজার। আজ মঙ্গলবার সকালে ওই বাজারে কাঁচা মরিচের পাইকারি দাম ছিল প্রতি কেজি ২৭ টাকা। এর ১০০ গজ দূরে রেয়াজউদ্দিন খুচরা বাজারে এবং এক কিলোমিটার দূরে কাজীর দেউড়ি বাজারে একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল বিক্রেতাভেদে ৮০ থেকে ১০০ টাকায়। পাইকারি মূল্যের তুলনায় অনেক বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করায় তিন খুচরা বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ২৭ টাকার মরিচ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করায় দুজনকে ১৫ দিনের এবং ১০০ টাকায় বিক্রি করায় একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মূল্যতালিকা না টাঙানোয় এক আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র আরো জানায়, রমজানের প্রথম দিন সকাল ১০টা থেকে নগরের কাঁচাবাজারের পরিস্থিতি তদারকি করতে অভিযানে নামেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ‘পাইকারি মূল্যের দ্বিগুণ দামে কাজীর দেউড়ি বাজারে তিন বিক্রেতা ৭০ ও ৮০ টাকায় বেগুন বিক্রি করছিলেন। তাঁরা দাবি করেছেন, পাইকারি বাজার থেকে তাঁরা নাকি ৬০ টাকা দামে বেগুন কিনেছেন; যদিও রসিদ দেখাতে পারেননি। বিষয়টির সত্যতা যাচাই করছি। পাইকারি বা খুচরা বিক্রেতা, যেই দায়ী প্রমাণিত হবেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিকেল পর্যন্ত অভিযান চলবে।’

এদিকে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে রেয়াজউদ্দিন বাজারের এক খুচরা বিক্রেতা মালামাল ফেলে পালিয়ে যান। তিনিও ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন। তাঁর মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী