এইডসের অজুহাত দেখিয়ে ধর্ষণ এড়ালেন ৮৮ বছর বয়সী বৃদ্ধা
উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে ধর্ষণের হাত থেকে বাঁচলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে আমেরিকার পার্কসবার্গে। হেলেন রেনল্ডস নামে ৮৮ বছর বয়সী ওই বৃদ্ধা কয়েকদিন আগে দুপুরবেলা স্থানীয় একটি দোকান থেকে ফিরছিলেন, এমন সময় তার ওপরে হামলা চালায় এক দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে হেলেনের টাকাপয়সা কেড়ে নেওয়ার পরে তাকে ধর্ষণ করতে উদ্যত হয় ওই দুষ্কৃতী।
জানা গেছে, টাকাপয়সা কেড়ে নেওয়ার সময় কোনও প্রতিরোধ করার চেষ্টা করেননি হেলেন। তবে ধর্ষণের চেষ্টা করতেই হেলেন দুষ্কৃতীকে বলেন যে তার স্বামী এইডসে মারা গিয়েছেন এবং তিনি নিজেও ওই রোগে আক্রান্ত। এই কথা শোনার পরে হেলেনকে গালাগাল করতে করতে ওই দুষ্কৃতী ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
এমন ঘটনার পর হেলেন জানান, ‘আমি সেই জায়গাতেই ওকে আঘাত করেছি, যেটা ওকে সবথেকে বেশি ধাক্কা দেবে। ’
এদিকে প্রবীণদের ওপরে যৌন নির্যাতনের ঘটনা আমেরিকায় বেড়েই চলেছে। গতমাসেও দেশটির চেস্টারকান্ট্রিতে একটি ডাকাতির ঘটনায় ৭২ বছরের এক নারীর ওপরে চারদিন ধরে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল একটি ১৭ বছরের কিশোরের বিরুদ্ধে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













