শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘এই তোরা কেমন আছিস’

নিজের রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ নিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে ধানমন্ডিতে শেখ হাসিনা তার রাজনৈতিক কার্যালয়ে যান। কার্যালয়ে প্রবেশ করে তিনি দলীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রথমেই কর্মকর্তা-কর্মচারীদের খোঁজখবর নেন। তাদের দেখে স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘এই তোরা কেমন আছিস?’

কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ‘জ্বি আপা, ভাল আছি।’ তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশলাদি জিজ্ঞেস করেন।

এরপর দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন প্রস্তুতিসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকৌশল নিয়ে কথা বলেন। পরে তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

তার আগে আওয়ামী লীগ সভানেত্রী তার কার্যালয়ের পাশে কেনা বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ভবনটি ঘুরে দেখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আপা কার্যালয়ে এলে আমাদের কেমন ভালো লাগে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা তার কার্যালয়ের একজন কর্মকর্তা-কর্মচারী হিসেবে কাজ করতে পারছি এটাই অনেক বেশি পাওয়া। আপা এসে প্রথমেই হাসিমুখে আমাদের খোঁজখবর নিলেন। উনি সবার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। এটাই বা আমাদের জন্য কম কি! আপার তো কার্যালয়ে আসার মন চায় কিন্তু তিনি আশপাশের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিয়মিত আসেন না।’

দীর্ঘদিন পর নিজের রাজনৈতিক কার্যালয়ে এসে অনেকটা ফুরফুরে ও প্রাণবন্ত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী। মন চাইলেও আগের মতো আসতে পারেনি সেটাও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে দলীয় কার্যালয়ে এসেছি। জনস্বার্থেই কম আসা হয়। পার্টির কাজ করে যাচ্ছি। কিন্তু অনেকদিন এখানে আসি না। মনটা চাচ্ছিল এখানে আসি। তাই চলে এসেছি।’

আওয়ামী লীগ সভানেত্রীর আগমন উপলক্ষে শনিবার দুপুর ১টার পর থেকে দলীয় নেতা-কর্মীদের ভিড় বাড়তে শুরু করে কার্যালয়ে। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ ও প্রস্থানের সময় গাড়ির ভিতর থেকে হাত নেড়ে দলীয় নেতা-কর্মীদের অভিবাদন জানান। আওয়ামী লীগ সভানেত্রীর আগমন উপলক্ষে কার্যালয়ের আশপাশে কঠোর না হলেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে ৭ নভেম্বর ২০১৪ সালে রাজনৈতিক কার্যালয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত