এই বাসে ঝুলছিল ২৬ হজযাত্রীর প্রাণ!


তামান্না পার্ক হজ এজেন্সীর ২৬ হজযাত্রীর ফ্লাইট ছিল সোমবার দুপুর ১২টায়। আশকোনার হজ ক্যাম্প থেকে তাদের নিয়ে আগেই বিমানবন্দর এলাকায় চলে আসে বাসটি। কিন্তু ছিল না বিমানবন্দরের ড্রাইভ ওয়েতে ওঠার ক্ষমতা। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে তা। পরে অবশ্য নিরাপদে নেমে যান হজযাত্রীরা।
৩১ জুলাই সোমবার দুপুর এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ড্রাইভওয়েতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আনন্দ সুপার নামে লক্কড়ঝক্কড় মিনিবাসটি হজযাত্রীদের নিয়ে প্রায় বারো ফুট উপরে ঝুলে ছিল। এ ঘটনায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, বাসটির যান্ত্রিক কোনো সমস্যা ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বাসচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













