একতরফা গেট খুলে দেয়া সঠিক কাজ নয় : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অভিন্ন নদীর উপর একতরফা পানি প্রত্যাহার ও গেট খুলে দেয়া সঠিক কাজ না। একতরফাভাবে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো দরকার। প্রধানমন্ত্রী উপস্থিত ক্ষয়ক্ষতির প্রতিকারের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতা করবেন।
রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার চরগোলাপনগর পদ্মা নদীর পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে ফারাক্কা বাঁধ খুলে দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জঙ্গি দমনের সাফল্য নিয়ে খালেদার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার দেশ শাসনামলে তথ্য ধামাচাপা দিয়ে আলামত ধ্বংস করে তিনি জঙ্গিদের আড়াল করতেন। বর্তমান শেখ হাসিনা সরকারের হাতে সঠিক তথ্য আছে বলেই জঙ্গি দমনে সাফল্য অর্জন করতে পারছে।
তিনি বেগম জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, জঙ্গি দমনে কূট প্রশ্ন তৈরি করে জঙ্গিদের আড়াল করার চেষ্টা বা দরদ দেখাবেন না।
এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













