মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক খেপেই মুসলেমদের জালে ধরা পড়লো ৭ লাখ টাকার লাল দাতিনা

এক খেপেই (টানে) জেলের জালে উঠে এলো ৪৩৬টি সামুদ্রিক ‘লাল দাতিনা’ (সামুদ্রিক কৈ প্রজাতির সুস্বাদু মাছ)। যার প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে সাত কেজি এবং বিক্রি হয় সাত লাখ ২০ হাজার টাকায়।

গতকাল শনিবার সকালে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া সৈকতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ মুসলেম নৌকায় ধরা পড়ে সামুদ্রিক মাছ গুলো।

অন্যান্য দিনের মতো গতকালও সকাল ৬টার দিকে মুসলেম জাল নিয়ে নেমে পড়েন সৈকতে। আর চার ঘণ্টার মধ্যেই ৪৩৬টি

মাছ নিয়ে বালুচরে উঠে আসেন তাঁরা। একসঙ্গে এত বিপুল পরিমাণ মাছ শিকার করতে পেরে খুশিতে আত্মহারা মুসলেম ও সঙ্গীরা।

বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই এলাকার বাসিন্দা সাইফুল বলেন, ‘জেলে মুসলেমের নৌকাটিতে ৩২ জন জেলে ছিল। নৌকাটি নিয়ে সৈকতসংলগ্ন এলাকায় পানিতে জেলেরা জাল ফেলে ঘণ্টা দুয়েক টেনে নিয়ে যায়। এ সময় হঠাৎই মাছের বিশাল একটি ঝাঁক পড়ে যায় ওদের জালে। সঙ্গে সঙ্গেই ওরা জাল গুটিয়ে ধরা পড়া মাছ নিয়ে উঠে আসে বালুচরে। মুহূর্তে খবর রটে যায় চারদিকে। দূর-দূরান্তের লোকজনও ছুটে আসে মাছ দেখতে। ’

স্থানীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা মাছ ব্যবসায়ী মোহাম্মদুল্লাহ তাত্ক্ষণিক ৪৩৬টি সামুদ্রিক লাল দাতিনা (স্থানীয় ভাষায় রাঙ্গা চৈ) মাছ কিনে নেন। এসব মাছের দাম পরিশোধ করা হয় ৭ লাখ ২০ হাজার টাকা। মাছের ক্রেতা আরো বেশি দাম পাওয়ার আশায় মাছগুলো চট্টগ্রামের বাজারে নিয়ে গেছেন। বিক্রিলব্ধ টাকার অর্ধেকটা পান নৌকা ও জালের মালিক মুসলেম। বাকি অর্ধেক ভাগ করে নেন সঙ্গী ৩০ জেলে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত