এক বৃন্তে ৭ লাউ!


রাজশাহী: আর পাঁচটা লাউ গাছের মতোই সাধারণ একটি লাউ গাছ। তবে অস্বাভাবিক বিষয় হচ্ছে, গাছের একটি বৃন্তেই ধরেছে সাতটি লাউ। রাজশাহীর পবা উপজেলার নওহাটা নতুনপাড়ার কামরুন্নাহার বেবীর বাড়িতে দেখা গেছে এমন দৃশ্য।
লাউ গাছটির প্রতি এখন প্রতিবেশীদের অনেক কৌতূহল। বেবীর বাড়িতে ঘরের ছাউনিতে ডালপালা ছড়িয়ে আছে লাউ গাছটি। তারই একটি লতা রান্না ঘরে প্রবেশ করেছে। সেই ডগায় সাতটি লাউ ধরেছে।
এ ব্যাপারে গৃহবধূ কামরুন্নাহার বেবী জানান, এ ঘটনায় তিনি খুব খুশি। আশপাশের লোকজন তার বাড়িতে আসছে। এতে খুব ভালো লাগছে।
কৃষি বিশেষজ্ঞরা জানান, এটা অস্বাভাবিক হলেও আনব্যালান্স জিন অর্থাৎ অসামঞ্জস্য জিনের বৈশিষ্ট্য বলা যেতে পারে। এমন ঘটনা অনেক জায়গায় দেখা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













