বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক রাতেই ৩৯ ঘর পুড়ে ছাই

বদরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নে একই রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ৩৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে বেশকিছু গবাদিপশু। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার ভোরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চিলাপাক ও কালুপাড়া ইউনিয়নের দাড়িয়ারপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চিলাপাক এলাকার যনন্দ্র নাথের বাড়িতে আগুন লাগে। এক পর্যায়ে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে একে একে ওই এলাকার নয়টি পরিবারের ৩৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের শিখায় বেশকিছু গবাদি পশুও মারা যায়। আগ্নিকাণ্ডে প্রায় নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলজার হোসেন জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অন্যদিকে, একই সময়ে কালুপাড়া ইউনিয়নের দাড়িয়ারপাড় এলাকার হাফিজার রহমানের গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বসতঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় গোয়ালে থাকা গবাদিপশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হাফিজার রহমান জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত