এনায়েতপুরে দিন মজুরের লাশ উদ্ধার


সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক দিন-মজুরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবু হাসেম (৪৫) উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত শুকুর মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার এনায়েতপুরের আজগড়া গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছেলে সোহেলের দাবি, পূর্ব শত্রুতার জেরে তার বাবাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনেরা জানায়, মৎস্য শ্রমিক আবু হাসেম বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে উপজেলার আজগড়ার তাহের খানের বাড়ির একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ওই বাড়ির লোকজন থানায় খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম জানান, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনায় মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













