শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এনায়েতপুরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত, বাড়িঘর ভাঙচুর

সিরাজগঞ্জের এনায়েতপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়ে গুরতর আহত হয়েছে। এদের মধ্যে মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীরা তাদের বসতভিটায় ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এনায়েতপুর গ্রামের আব্দুল হাই কুঠিয়ালের স্ত্রী শিরিন বেগম (৫৩) এবং মেয়ে নার্গিস আক্তার (৩২)।

এলাকাবাসী জানায়, এই গ্রামের মুজাম কুঠিয়ালের সাথে তার ছোট ভাই আব্দুল হাই কুঠিয়ালের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হতো। এরই জের ধরে গতকাল শনিবার রাতে আব্দুল হাইয়ের স্ত্রী শিরিন বেগম বাড়ির বাহিরে বের হলে তাকে ইট ছুড়ে মারলে সে আহত হয়। এর কিছুক্ষণ পর মুজাম কুঠিয়াল ও তার ছেলেরা লাঠি-সোটা নিয়ে বাড়ির পশ্চিম পাশের গেট ভেঙ্গে ঘরে ঢুকলে মেয়ে নার্গিস বাধা দেয়। এ সময় তাকে এবং তার মাকে লাঠি দিয়ে উপুর্যপরী মারধর করে গুরুতর আহত করা হয়। এ ছাড়াও হামলাকারীরা ২টি আলমারী ও আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে অন্যরা এসে আহতদের উদ্ধার করে। এদিকে অবস্থা আশঙ্কাজনক হবার কারণে মা শিরিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আরমান হোসেন জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত