বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার উজিরপুরে মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ

রাজধানীর রামপুরার পর এবার বারিশালের উজিরপুরে মায়ের বিরুদ্ধে বাক-প্রতিবন্ধী চার বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে শিশুটির বাবা ইমরান হোসেন মিলন উজিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে শিশু স্বপ্না খানম মমকে তার মা হত্যা করেছে বলে দাবি করা হয়।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার তেরোধন নানা বাড়ির পুকুর থেকে শিশু স্বপ্না খানম মম’র মরদেহ উদ্ধার করা হয়। কয়েক বছর আগে উপজেলার কমলাপুর এলাকার ইমরান হোসেন মিলনের সঙ্গে নাজমা বেগমের বিয়ে হয়। বাবা মিলন ও মা নাজমার মধ্যে পারিবারিক বিরোধ থাকায় স্বপ্না মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতো।

বাবা ইমরান হোসেন মিলন জানান, তার স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় তিনি কিছুদিন কারাগারে ছিলেন। কারাগার থেকে বের হওয়ার পর তার হেফাজতে থাকা স্বপ্নাকে গত ১৮ নভেম্বর মা নাজমা বেগম জোরপূর্বক নিয়ে যায়। পথের কাটা সরাতে নাজমা বেগম মেয়েকে হত্যা করেছে বলে মিলন অভিযোগ করেন। তাই স্বপ্নার মৃত্যুর খবর পেয়ে হত্যার অভিযোগ এনে মিলন উজিরপুর থানায় লিখিত অভিযোগ করেন তার স্ত্রীর বিরুদ্ধে।

উজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাজী শামিম জানান, স্বপ্না তার মায়ের সঙ্গে উপজেলার কমলাপুর গ্রামে নানা বাড়িতে থাকতো। সকাল ৯টা থেকে স্বপ্নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পুকুরে খোঁজাখুঁজি করে সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেলে পাঠায়।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে- পুকুরে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আপাতত ইমরান হোসেন মিলনের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত