মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার গোপালগঞ্জে ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণ

গোপালগঞ্জে ঘরে ঢুকে জোর করে অধ্যয়ত স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্থানীয়রা কাজল মোল্যা (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ছাত্রী সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করে। বৃহস্পতিবার থেকে তার স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এ ঘটনার শিকার হওয়ায় ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেনি।

এ ঘটনায় সাতপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাতপাড় গ্রামের পিনাকি রঞ্জন বিশাস পিন্টুর ছেলে প্রণব কান্তি বিশ্বাস (৩৩) ও কাশিয়ানী উপজেরার হাতিয়াড়া গ্রামের ওমর আলী মোল্যার ছেলে কাজল মোল্লাকে (২৮) আসামী করে ওই ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনার বিচারের দাবিতে এবং প্রনব কান্তি বিশ্বাস বাপ্পীকে গ্রেফতারের দাবিতে ওই ছাত্রীর সহপাঠী ও সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শণ করে।

ওই ছাত্রীর মা ও মামলার বাদী জানান, আমার মেয়ের বার্ষিক পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে । পরীক্ষার প্রস্তুতি নিতে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে আমার মেয়ে ঘরের পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিলে। এ সময় সাতপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পিনাকি রঞ্জন বিশাস পিন্টুর ছেলে প্রণব কান্তি বিশ্বাস দরজায় কড়া নেড়ে দরজা খুলতে বলে। সে ২০১১ সালের ইউপি নির্বাচনে সাতপাড় ইউপি থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়। আমাদের কোন উপকার করতে এসছেন এমন ভেবে দরজা খুলতেই সে ও কাজল হুরমুর করে ঘরের মধ্যে প্রবেশ করে আমার মেরে রুমে চলে যায়। সহযোগি কাজলের সহায়তায় মেয়ের মুখ চেপে ধরে বাপ্পি ধর্ষণ করে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা হাতেহাতে কাজলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় প্রণব কান্তি বিশ্বাস বাপ্পী পালিয়ে যায়। আমার মেয়ে এ ঘটনার পর থেকে আতংকিত হয়ে পড়েছে। সে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। তার সহপাঠিরা যখন বার্ষিক পরীক্ষা দিচ্ছে তখন আমার মেয়ের মেডিকেল করা হচ্ছে। আমি এ ঘটনার বিচার চাই।

সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মজুমদার বলেন, শিক্ষার্থীরা সকালের পরীক্ষা শেষে এ ঘটনার বিচারের দাবিতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে স্কুলের মানাব বন্ধন কর্মসূচী পালন করেছে। আমার এ ঘটনার নিন্দা জানাই। এ পৈচাশিক ঘটনায় জড়িত নরপশুদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শওগাতুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কাজলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামী প্রণব কান্তি বিশ্বাস বাপ্পীকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ চৌধূরী শফিকুল আলম বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ইতি মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা দ্রুত এ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দাখিল করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী