মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার চেতনানাশক খাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, এলাকাজুড়ে বিক্ষোভ

কয়েকদিন আগে ঘটে যাওয়া দুই ছাত্রীর আত্মহত্যার পর এবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ করা হয়েছে। অচেতন ও গুরুতর অসুস্থ মেয়েটিকে রবিবার রাতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি রবিবার সকালে বিদ্যালয়ে যায়। পাঠদান শুরু আগে বেড়ানোর কথা বলে তাকে জয়পুরহাট শহরে নিয়ে আসে সাব্বির হোসেন ওরফে সুইট (২৬)। সে পাঁচবিবির রামচন্দ্রপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। দুজনের আগে থেকে পরিচয় ছিল। সুইট তাকে নিয়ে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া মহল্লায় তাদের বাড়িতে ওঠে এবং পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করায়। অচেতন অবস্থায় মেয়েটিকে যৌন নির্যাতন করে সে। চেতনা ফিরলেও রক্তক্ষরণে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। যুবকটি তাকে দিনাজপুরের হিলিগামী যাত্রীবাহী বাসে তুলে সুপারভাইজারকে পাঁচবিবির একটি স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার কথা বলে সটকে পড়ে। ওই স্ট্যান্ডে পরিচিত কাউকে না পেয়ে মেয়েটি হিলি বাসস্ট্যান্ডে যায়। সেখানে বাস থেকে নামার সময় রক্তে তার পুরো জামা ভেজা ছিল। এ অবস্থা দেখে বাসের লোকজন জিজ্ঞেস করলে ওই ছাত্রী তাদের বাড়ির মোবাইল ফোন নম্বর জানায়। তখন ওই মোবাইল ফোনে বাসের সুপারভাইজার ঘটনা তার মা-বাবাকে জানান। পরিবারের লোকজন এসে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাত ৯টার দিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আতাউর রহমান গতকাল বলেন, ‘মেয়েটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। রক্তক্ষরণ হওয়ায় কিছুটা দুর্বল হয়েছে। চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল। মেয়েটি এখন সুস্থ আছে। ’

মেয়ের মা জানান, যুবক সুইট তাদের পরিচিত। সুযোগ নিয়ে মেয়েটির যে এত বড় ক্ষতি করবে, সেটা তিনি ভাবতেও পারেননি। মেয়ের বাবা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি পাঁচবিবি থানায় মামলা করেছেন।

খবর পেয়ে রবিবার রাত ৯টায় হাসপাতালে দেখতে এসে জয়পুরহাটে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ আসামি সুইটকে আটক করেছে। ’

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল আক্কেলপুরের দেবিশাওল গ্রামে বাল্যবিয়ের প্রতিবাদে নবম শ্রেণির ছাত্রী মার্জিয়া সুলতানা আত্মহত্যা করে। গত ২০ এপ্রিল কালাই উপজেলার উত্রাইল গ্রামে কলেজ ছাত্রী মুনিশা বেগম শ্লীলতাহানির অপমান সইতে না পেরে আত্মহত্যা করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত