এবার জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডিতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছে। নিহত মো. আবু সিদ্দিক (৫৫ ) একই উপজেলার ভারুয়াখালির সওদাগর পাড়ার মৃত বশির আহমদের ছেলে।
শনিবার রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর রাত ৯ টার দিকে পুলিশ ঈদগাও বাজার থেকে পালিয়ে যাওয়া অবস্থায় ঘাতক মো. সেলিম (৩০ ) কে আটক করে।
ঘাতক সিদর উপজেলার ভারুয়াখালির ২ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ঘাতক সেলিম নিহতের বড় মেয়ের জামাই। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সেলিম শারীরিকভাবে তার স্ত্রীকে নির্যাতন চালাত। এরই জের ধরে শ্বশুরের শুক্রবার সকালে কথা কাটাকাটি হয় ঘাতক সেলিম। এক পর্যায়ে ঘাতক নিহতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় এলাকাবাসী এগিয়ে আহত আবু সিদ্দিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টার দিকে তিনি মারা যান। এরপর তার মৃতদেহ কক্সবাজার সদর হাসাপাতাল নেওয়া হয়।
কক্সবাজার সদর থানার এস আই আব্দুর রহিম জানান, ঘাতকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে রবিবার আদালতে পাঠানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













