এবার প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার নিয়ন্ত্রন নিতে বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় এঘটনা ঘটে। বিল্লাল উত্তর দেলপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার ছোট কেওয়া গ্রামে।
এলাকাবাসী জানান, শরীফবাগ এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মুক্তার বাহিনীর সদস্য মানিক, রুবেল, অনিক, সুরুজদের সাথে উত্তর দেলপাড়ার বিল্লালের মাদক ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে বিল্লাল তার লোকজন নিয়ে মানিককে মারধার করে নিশ্চিন্তপুর এলাকা থেকে তাড়িয়ে দেয়।
এর জের ধরে মানিক তার সহযোগীদের নিয়ে বুধবার সকাল থেকে নিশ্চিন্তপুর এলাকায় ধারালো অস্ত্র হাতে অপেক্ষা করতে থাকে। বেলা সাড়ে ১১টায় বিল্লাল তার দুই সহযোগী নিয়ে নিশ্চিন্তপুর আসলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে বিল্লালকে এলোপাথারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মানিক তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন। নিহতের বড় ভাই দুলাল হোসেন জানান, বিল্লাল নিশ্চিন্তপুর এলাকায় ওয়েল্ডিং মিস্ত্রী হিসেবে একটি কারখানায় কাজ করতেন। বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার অনিক, মানিক, মুক্তার, সুরুজসহ কয়েক যুবক তাকে ধারল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত চলছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













