মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার মজুরি বাড়ানোর দাবি দর্জিদের

মজুরি বাড়ানোর দাবিতে আজ বুধবার সকালে এক সদরঘাট লঞ্চ টার্মিনালসংলগ্ন মাঠে সমাবেশ করেছেন সদরঘাটের ইস্ট বেঙ্গল ও লেডিস মার্কেটের দর্জি শ্রমিকেরা। সমাবেশ শেষে তাঁরা ঢাকা জেলা প্রশাসকে স্মারকলিপি দিয়েছেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছর ধরে সদরঘাট অঞ্চলে দর্জি শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। দর্জি শ্রমিকেরা বেশিরভাগ উৎপাদন ভিত্তিতে (পিস রেটে) কাজ করেন। তাঁদেরকে ফুল শার্ট সেলাই বাবদ মাত্র ১৩ টাকা আর হাফ শার্ট সেলাই বাবদ মাত্র ১১ টাকা মজুরি দেওয়া হয়। অথচ এই সব শার্ট খুচরা বাজারে গড়ে দুইশ থেকে আড়াইশ টাকা দামে বিক্রি হয়।

বক্তারা বলেন, গত ১৫ বছরে দ্রব্যমূল্য, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, গ্যাস ও বিদ্যুতের বিল বহুগুণ বেড়েছে। এখন শ্রমিকদের ফুল শার্ট সেলাই ৩০ টাকা ও হাফ শার্ট সেলাই ২৫ টাকা মজুরি নির্ধারণ করতে হবে।

বক্তারা আরও বলেন, সদরঘাট এলাকার রেডিমেড দর্জি শ্রমিকেরা মজুরি হার বাড়ানোর দাবিতে শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে গত তিন মাস ধরে আন্দোলন করে আসছে। কিন্তু এখন পর্যন্ত মজুরি বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি মালিকপক্ষ। বারবার সময় নিয়ে কালক্ষেপণ করছেন। অন্যদিকে শ্রমিক সংগঠকদের ছাঁটাই-মামলাসহ বিভিন্ন হুমকি প্রদান করা হচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। আগামী ৫ মের মধ্যে মজুরি বাড়ানোর উদ্যোগ নেয়া না হলে শ্রমিকেরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি ফখরুদ্দীন কবিরের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, ছাত্র ফ্রন্ট নেতা মাসুদ রানা, দর্জি শ্রমিক নেতা আবীর মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল, কোতোয়ালী থানা, পাটুয়াটুলি, বাংলাবাজার হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন শ্রমিকেরা। সেখান থেকে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকে স্মারকলিপি দেয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তাঁর পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী এমদাদুল ইসলাম।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত