বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার মিয়ানমারের নদীতে কাদার তীরে উল্টে আছে শিশুদের লাশ

মিয়ানমার অংশে নাফ নদীর কাদার তীরে উল্টে আছে শিশুর লাশ। তীরে এ রকম পাওয়া গেছে একাধিক শিশুর লাশ। আজ সোমবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর উত্তরাঞ্চলে এসব লাশ উদ্ধার করা হয়।

ছবিগুলো প্রকাশ করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘রোহিঙ্গা ভিশন’। ‘আর ভিশন টিভি ডট কম’ নামে ওই সংস্থা ২১ এপ্রিল ২০১২ থেকে কাজ শুরু করে।

আর ভিশনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর হত্যাযজ্ঞ ও নির্যাতন থেকে বাঁচতে নৌকায় নদী-সাগর পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। এসব নৌকায় গুলি করছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বার্মিজ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে মিয়ানমারের ওশেকেয়া নদীতে রোহিঙ্গা জনগোষ্ঠীদের একাধিক নৌকায় গুলিবর্ষণ করে বিজিপি। এসব নৌকা করে বাংলাদেশের দিকে যাচ্ছিল রোহিঙ্গারা। ওই ঘটনায় ১৫ জন নিহত হয়। ডুবে যায় একাধিক নৌকা। বহু মানুষ নিখোঁজ রয়েছে।

ওই সংবাদ প্রতিবেদনে বলা হয়, তীরে উদ্ধার হওয়া লাশগুলো ডুবে যাওয়া নৌকার। এসব নৌকায় করে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা রাতে বাংলাদেশের দিকে যাচ্ছিল।

মংডু এলাকার এক বৃদ্ধ বলেন, ‘এসব শিশুর কী দোষ? কোন দোষে এসব নিরীহ মানুষকে এভাবে মেরে ফেলা হচ্ছে? এসব শিশু তো এখনো জীবনই দেখল না!’
মংডুর উত্তরাঞ্চলের রেইমমাবিল গ্রামের মানুষ বেশি নির্যাতিত হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। বলা হয়, দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা গ্রামে হত্যা, নির্যাতন, আটক, ধর্ষণের মতো কাজ করছে। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থার পাঠানো সাহায্যও ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এতে তিলে তিলে মারা যাচ্ছে রোহিঙ্গা শিশুসহ দুর্বল মানুষরা।

সাবধান ভীতিকর ছবি, সতর্কতার সঙ্গে দেখুন

মিয়ানমার অংশে নাফ নদীর তীরে পড়ে আছে রোহিঙ্গা শিশুর লাশ। আমরা সাধারণত মৃতদেহের ছবি প্রকাশ করি না। তবে পরিস্থিতি বোঝাতে ছবিগুলো প্রকাশ করা হলো।



এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প