তামিলনাড়ুর ‘আম্মার’ মৃত্যুর খবর, হাসপাতালের অস্বীকার


ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা মারা গেছেন বলে স্থানীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে। চেন্নাইয়ে তাঁর দলের কেন্দ্রীয় কার্যালয়েও দলীয় পতাকা অর্ধনমিত রাখতে দেখা যাচ্ছে।
জয়া টিভিসহ তামিলনাড়ুর অন্তত তিনটি টিভি চ্যানেল সংবাদ দিয়েছে, অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন জয়ললিতা মারা গেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তাদের দাবি, চিকিৎসকরা এখনো তাঁকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন।
তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতার বয়স ৬৮ বছর। নিজের দলের নেতাকর্মী এবং রাজ্যের অনেক মানুষ তাঁকে ‘আম্মা’ বলে সম্বোধন করে থাকেন।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার মুমূর্ষু অবস্থায় জয়ললিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আজ বিকেলেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর অবস্থা ‘অত্যন্ত গুরুতর’।
বিস্তারিত আসছে …
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













