বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এমপির মোবাইল চুরি করলো ছাত্রলীগ কর্মী!

পাবনা-২ আসনের (বেড়া ও সুজানগর) সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু’র মোবাইল ফোন চোরের হাতে খোয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তার বাড়ির হলরুমে থেকে চুরি হয় মোবাইলটি।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, অন্যান্য দিনের মতই বৃহস্পতিবার সকালে এমপি তার গ্রামের বাড়ি বেড়া উপজেলার নাটিয়াবাড়ি নিজ বৈঠকখানায় এলাকার মানুষের সঙ্গে কথা বলছিলেন। এসময় দলীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠকের সময় এমপির ব্যবহৃত মোবাইল ফোনটি তার পেছনেই চার্জে দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত তুহিন নামের একজন পেছন থেকে মোবাইল ফোনটি নিয়ে সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিচে যাওয়ার সময় কয়েকজন ছাত্রলীগ কর্মী তুহিনকে ফোন হাতে দেখে ধাওয়া করে। তবে সে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

তুহিন পার্শ্ববর্তী মরিচপুরান গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও কাশীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী।

ঘটনার সঙ্গে সঙ্গেই বিষয়টি আমিনপুর থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ মোবাইল উদ্ধারে তুহিনের বাড়িতে অভিযান চালালেও তাকে ধরতে পারেনি।

স্থানীয় শতশত নেতাকর্মীও তাকে ধরার চেষ্টা করছে বলে জানা গেছে।

বিষয়টি এলাকায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, চোরকে ধরার চেষ্টা চলছে। খুব তাড়াতাড়িই তাকে মোবাইলসহ গ্রেফতার করা হবে।

তুহিনের বাবা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত