রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এ আবার কেমন মা, শিশুর গায়ে গরম পানি ঢেলে দিলো!

পানিতে জলপাই সিদ্ধ করছিল চতুর্থ শ্রেণির ছাত্রী নূপুর। এই অপরাধে ওই গরম পানিই তার শরীরে ঢেলে দিয়েছেন সৎমা বিলকিস বেগম। এতে নূপুরের কোমরের নিচের অংশ ও হাতের কনুই ঝলসে গেছে।

গতকাল সোমবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রগতিপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই নূপুরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গরম পানিতে নূপুরের শরীরের ১৮ শতাংশ ঝলসে গেছে।

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সজীব কুমার সরকার জানিয়েছেন, নূপুরের শরীরের ১৮ শতাংশ ঝলসে গেছে। শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য নূপুরকে বগুড়া অথবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নূপুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নূপুর বলে, ‘আমার নিজের মা নেই। সৎমা মারধর ও বকাঝকা করে। জলপাই সিদ্ধ করার অপরাধে সেই গরম পানিতেই আমাকে ঝলসে দেয়।’

নূপুরের পাশেই বসা ছিল তার ভাই শিশির। শিশিরও চতুর্থ শ্রেণির ছাত্র। শিশির জানায়, তাদের সৎমা মারধর করে। গতকাল জলপাই সিদ্ধ করা পানি নূপুরের ওপর ঢেলে দেয়। এদিকে নূপুর ও শিশিরের বাবা বেলাল জানিয়েছেন, তিনি শুনেছেন তাঁর মেয়ের ওপর গরম পানি ছিটিয়ে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে মামলা করতে রাজি নন তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, সংসার ভাঙার ভয়ে নূপুরের বাবা মামলা করবেন না বলে জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত