বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এ বছর সৌদি আরবে হজে গিয়ে মৃত্যু হয়েছে ৮১ বাংলাদেশির

এ বছর সৌদি আরবে হজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৮১ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে ৬২ পুরুষ ও ১৯ নারী রয়েছেন।

সৌদির মদিনার হজ তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম রানা এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

হজ আইটি বিভাগ সূত্রে জানা যায়, সৌদিতে হজ করতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে মক্কায় ৬১, মদিনায় ১৩, জেদ্দায় দুই ও মিনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার মক্কায় মারা গেছেন শামসুল আলম সরকার নামের এক বাংলাদেশি। তাঁর বাড়ি গাজীপুরে। পাসপোর্ট নম্বর : বি ই ০৩০৩৬৪৭।

এ বছর বাংলাদেশ থেকে সৌদিতে হজ করতে যান এক লাখ এক হাজার ৮২৯ জন। তাঁদের মধ্যে এরই মধ্যে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৪৭ জন।

হজ আইটি বিভাগ জানায়, সৌদি আরব থেকে ১৯৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৮৮টি। আর সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১০৬টি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ