ওবামার বিদায়ী ভাষণ শুনে জ্ঞান হারালেন সেনাসদস্য!


টানা ৮ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। শুধু প্রেসিডেন্টই নন, দেশটির সামরিক বাহিনীর প্রধানও ছিলেন তিনি। কিন্তু সময়ের নিয়মে ওবামাকেও চলে যেতে হবে ক্ষমতার বাইরে। তাই শেষবারের মতো সেনাবাহিনীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে মিলিত হন ওবামা। আর সেই অনুষ্ঠানে ওবামার বিদায়ী ভাষণ শুনে মাটিতে লুটিয়ে পড়েন এক সেনাসদস্য।
জানা যায়, বুধবার ভার্জিনিয়ার আর্লিংটনে এ ঘটনা ঘটে। এ সময় সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী বক্তৃতা দিচ্ছিলেন বারাক ওবামা। এর মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অন্যদের মতো সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা ওই সেনা সদস্য।
মাটিতে পড়ে যাওয়া ওই সেনা সদস্যের ছবিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যায় সুশৃঙ্খল হয়ে দাঁড়িয়ে আছে অন্য সদস্যরা। আর নিচে পড়ে আছে ওই গার্ডের দেহ। পরে তাকে নিয়ে যাওয়া হয়।
অনুষ্ঠানে সেনা সদস্যদের সেবা ও ত্যাগের প্রশংসা করে বারাক ওবামা বলেন, দেশ রক্ষায় আমাদের ইতস্তত থাকা উচিত না। কিন্তু তাই বলে আমাদের যুদ্ধে জড়িয়ে যাওয়া উচিত না। কারণ আপনাদের ক্ষতিকর এলাকায় পাঠানোর ব্যাপারটি সর্বশেষ অবলম্বন হওয়া উচিত, সর্বপ্রথম নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













