বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওয়ালটনে ছয় পদে চাকরি

বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন ছয়টি পদে জনবল নিয়োগ দেবে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এসব পদে ৭৫ জনকে নিয়োগ দেয়া হবে। পদগুলো আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদটিতে পাঁচজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস এবং কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা ৩০ বছর।

উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

এই পদে নিয়োগ পাবেন পাঁচজন। প্রার্থীদের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস এবং দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়সসীমা ৩০ বছর।

উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কশপ)

পদটিতে পাঁচজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস এবং কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা ৩০ বছর।

সিনিয়র ইলেকট্রিশিয়ান বা সুপারভাইজার

পদটিতে নিয়োগ পাবেন ২০ জন। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

অ্যালুমিনিয়াম টেকনিশিয়ান

অ্যালুমিনিয়াম টেকনিশিয়ান পদে নিয়োগ পাবেন ৩০ জন। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেয়া হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

টেকনিশিয়ান

১০ জনকে নিয়োগ দেয়া হবে এই পদে। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেয়া হবে। আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

আবেদন প্রক্রিয়া

পদগুলোতে বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদনপত্র পাঠানো যাবে ‘নিয়োগ শাখা, পিআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ই-মেইল করা যাবে [email protected] ঠিকানায়। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত