কক্সবাজারে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৪


কক্সবাজার: চকরিয়ায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরো ২৫ জন। তাৎক্ষণিকভাবে কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে দুই যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারে এবং ছারপোকা পরিবহনের অপর যাত্রীবাহী পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। কক্সবাজারের কাছাকাছি চকরিয়ায় দ্রুত গতির এই দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে। পরে পুলিশ সদস্যরা এসে উদ্ধার কাজে অংশ নেয়।
চকরিয়া থানার সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনাস্থল থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করে চকরিয়া থানায় রাখা হয়েছে। আহত ২৫ জনকে উদ্ধার করে চকরিয়া ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন













