বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কথার জাদুর ফাঁদে ফেলে যৌন সম্পর্ক গড়ে তুলতেন ‘ভণ্ডপীর’

নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোসহ বিভিন্ন সমস্যার সমাধান দেয়ার কথা বলে মেয়েদের বশে আনতেন তিনি। ইংরেজি ও আরবি ভাষায় ভিষণ পারদর্শী সে। এ কারণেই তরুণীদের কাছে আকর্ষণীয় পুরুষ তিনি। কথার জাদুতে মুহূর্তেই তরুণীদের আকৃষ্ট করার অসম্ভব ক্ষমতা তার। জ্বি, ঠিকই ধরেছেন। বলছি ‘ভণ্ডপীর’ আহসান হাবিব পিয়ারের কথা।

নানা সমস্যা নিয়ে ছুটে আসা উঠতি বয়সী মেয়েদের কথার জাদুর ফাঁদে ফেলে যৌন সম্পর্ক গড়ে তুলতেন তিনি। গোপনে সে দৃশ্য ভিডিও করতেন। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আদায় করতেন মোটা অংকের টাকা। মেয়েদের সঙ্গে ইমো ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা কায়দায় তরুণীদের বাসায় এনে যৌন সম্পর্ক স্থাপন করতেন এ প্রতারক।

প্রতারণার শিকার রাজধানীর উত্তরার বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী বলেন, আহসান হাবিবের ইউটিউবে এইচপি নামে একটি চ্যানেল রয়েছে। ওই চ্যানেলে মাঝেমধ্যেই ছদ্মনামে হাজির হতেন তিনি। কথার জাদুতে আকৃষ্ট হয়ে ওই তরুণী তার খপ্পরে পড়েন। এক পর্যায়ে হাবিব ওই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন। সে দৃশ্য ভিডিও করে পরবর্তীতে তরুণীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

প্রায় ৬ মাস আগে ওই ঘটনায় অভিযোগ দায়েরের পর কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট মঙ্গলবার গভীর রাতে হাবিবকে গ্রেপ্তার করে।

এদিকে ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ‘ভণ্ডপীর’কে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ‘ভণ্ডপীর’কে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানান, খিলগাঁও থেকে গ্রেপ্তারের পর ভণ্ডপীরের কম্পিউটার থেকে এ ধরনের ২০টি ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের চেক বই উদ্ধার করেছে পুলিশ। এসব অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা জমা রয়েছে।

পুলিশ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেছেন, প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া যায়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম মাঈন উদ্দিন সিদ্দিকী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাজমুল ইসলাম জানান, এই ভণ্ডপীর দাওরায়ে হাদিসের শিক্ষার্থী। ইউটিউবে তার নিজের চ্যানেলের মাধ্যমেই তিনি প্রতারণা করে আসছিলেন। সেখানে ধর্মের কথা বলে অল্প দিনেই বেশ জনপ্রিয়তা পেয়ে যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধর্মের কথা বলে অনেক অনুসারী তৈরি করেছে এই প্রতারক।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী