বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কনসার্ট স্থগিত : টিকিট নিয়ে বিপাকে দর্শনার্থীরা

কারিনাকে এক নজর দেখবেন। মুগ্ধ হয়ে দেখবেন তার নাচ। এরকম আশা নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই ঢাকায় এসেছেন। বিশেষ করে তরুণ-তরুণীরা কারিনার কনসার্ট উপলক্ষে মেতে উঠেছিলেন আনন্দে। একটি খবরে মুহূর্তে তাদের সেই স্বপ্ন কাচের মতো ভেঙে গেল।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ক্লিন ঢাকা’ নামে কনসার্টটি স্থগিত করে দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনেত তরুণ-তরুণী ফোন করে তাদের হতাশার কথা জানান। কেউ কেউ ফোনে কান্নাকাটিও করেন। তারা বলেন, কারিনাকে দেখার জন্য সবাই উদগ্রীব ছিল। কিন্তু মুহূর্তেই সব ভণ্ডুল হয়ে গেছে।

দশম শ্রেণির ছাত্রী আরমিনা বলে, কারিনার কনসার্ট দেখব বলে চট্টগ্রাম থেকে দুদিন আগে ঢাকায় এসেছি। কনসার্ট স্থগিতের নিউজ দেখেই সঙ্গে সঙ্গে ফোন করি এর সত্যতা যাচাইয়ের জন্য?

আরমিনা ক্ষোভ- ‘কেন কনসার্টটি এভাবে পুলিশ স্থগিত করে দিল। এখন আমাদের কী হবে। টিকিটের টাকা ফেরত পাব কিনা তাও জানি না।’ এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে আরমিনা।

রাজশাহী থেকে এসেছেন পলক নাহিয়ান। তিনি ফোন করে জানান, কনসার্ট বন্ধ হওয়ায় তিনিসহ অনেকেই বিপাকে পড়েছেন। এখন তিনি কী করবেন তা বুঝতে পারছেন না। টিকিটের টাকার কী হবে তাও জানতে চান তিনি।

শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘ক্লিন ঢাকা’ কনসার্টে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের পারফরমেন্স করার কথা ছিল। এ উপলক্ষে গত সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বলা হয়, কনসার্টের দিন বিকেল ৩টা থেকে স্টেডিয়ামের গেট খোলা থাকবে। মূল কনসার্ট শুরু হবে সন্ধ্যায়। টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে।

এ বিষয়ে অন্তর শোবিজ কর্তৃপক্ষের কাছে ফোন করা হলে তারা জানান, আজ রাতেই কনসার্ট স্থগিত কারণ উল্লেখ করে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানেই বিস্তারিত জানানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত