বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কমেছে শবজি ও মাছের দাম

দাম কমতে শুরু করেছে শবজি ও মাছের। মাছ বিক্রেতাদের ভাষ্য, বর্ষার পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে খাল বিলের মাছ ধরা পড়ে। যে কারণে মাছের সরবরাহ বেড়েছে।

শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারওরান বাজার ও মহাখালি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকায়। পেঁপে বিক্রি হচ্ছে ২৫ টাকায়। শিমের দাম ৬০ টাকা। বেগুন ৩০-৪০ টাকা, করলা ৪০-৫০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, গাজর ৭০ টাকা, মুলা ৩৫-৪০ টাকা, শশা ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা।

এছাড়া কঁচুর লতি ৪০-৪৫ টাকা, প্রতি আঁটি লাউ শাক ২৫ টাকা, লাল শাক ও সবুজ শাক ২০ টাকা, পালং শাক ২৫ টাকা, পুঁই শাক ২০ টাকা ও ডাটা শাক ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রোকলি প্রতিটি ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

মহাখালি কাঁচা বাজারের বিক্রেতা বাবুল বলেন, আগামি ৩-৪ মাস শবজির দাম বাড়ার সম্ভাবনা কম। শীতকালীন টাটকা শাক-শবজি আসতে শুরু করবে আর কিছুদিন পর। তখন দামও কম থাকবে।

এদিন গরুর মাংস প্রতি কেজি ৪শ` ২০ টাকায়, খাসি ৫৫০-৬০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি রুই মাছ ২০০-৩০০ টাকা, তেলাপিয়া ১২০-২০০, সিলভার কার্প ১২০-১৩০ টাকা, আইর মাছ ৪০০-৫০০ টাকা, গলদা চিংড়ি ৫০০-৮০০ টাকা, পুঁটি ১৮০-২০০ টাকা, পোয়া ২৫০-৩৫০ টাকা, মলা ২২০-৩০০ টাকা, পাবদা ৫০০-৬০০ টাকা, বোয়াল ৩৫০-৫০০ টাকা, শিং ৫০০-৭০০, দেশি মাগুর ৬৫০-৭০০ টাকা, শোল মাছ ৪০০-৬০০ টাকা, পাঙ্গাস ১২০-১৬০ টাকা, চাষের কৈ ১৫০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা ফারুক জানান, বর্ষার শেষে খাল বিলে প্রচুর মাছ ধরা পড়ছে। যে কারনে বাজারে মাছের সরবরাহ বেড়েছে। এ অবস্থা আরো দু’ মাস থাকতে পারে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত