কলেজছাত্রীর সঙ্গে প্রতারণাঃ ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মোংলায় এক কলেজছাত্রীর সঙ্গে প্রতারণা করে সোনার চেইন ছিনতাই ও অর্থ দাবি করায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
এদের মধ্যে যুবলীগকর্মী সোহেল (৩০) ও ছাত্রলীগকর্মী সজীবকে (২১) গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার সোহেল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বহু চাঁদাবাজির মামলার আসামি।
তবে এ ঘটনায় পলাতক রয়েছেন আরো তিনজন। এঁরা হলেন মোংলা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু হাওলাদার, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী আজগর ও শামিম হাওলাদার।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মোংলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা ও সরকারি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রী গতকাল দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরছিল। এ সময় তারই এক সহপাঠী ছাত্র ফুসলিয়ে তাকে অন্য পথে নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে আরো চার যুবক ওই ছাত্রীকে ব্লাকমেইল করে তার সোনার চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ছাড়া আরো অর্থের দাবিতে তাকে নানাভাবে হেনস্তা করে। খবর পেয়ে যুবলীগ নেতা ও মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে পুলিশে ধরিয়ে দেন।
পরে ওই কলেজছাত্রীর বাবা মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা চিন্ময় হালদার পাঁচজনকে অভিযুক্ত করে গত রাতেই মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। বাদীর অভিযোগটি দ্রুত বিচার আইনে মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













