কলেজের শ্রেণি কক্ষে আপত্তিকর অবস্থায় আটক প্রেমিক যুগল
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেলাল হোসেন (২৩) নামের এক বহিরাগত যুবক ও মৃদুলা কর্মকার (১৮) নামের এক মেয়েকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী বেলাল হোসেন একই গ্রামের শ্যামল কর্মকারের মেয়ে মৃদুলা কর্মকারকে শাহজাদপুর সরকারি কলেজের একটি শ্রেণি কক্ষে আপত্তিকর অবস্থায় আটক করে শিক্ষক ও ছাত্ররা।
এ সময় তাদের শাস্তির দাবিতে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই রেজাউল করিম আকন্দ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ ঘটনাস্থলে পৌঁছে ন্যায়বিচার প্রদানের আশ্বাস দিয়ে উত্তেজিত ছাত্রদের নিয়ন্ত্রণে আনে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে যুবক বেলাল হোসেনকে ৬ মাসের কারাদন্ড এবং মেয়ে মৃদুলা কর্মকারকে ২ হাজার টাকা জরিমানায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













