ঘুমন্ত স্বামীকে খুনের দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ডের নির্দেশ
স্বামীকে খুনের দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিল রংপুরের একটি আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রোকনুজ্জামান পাঁচ বছর আগের এই হত্যা মামলার নির্দেশ দেন। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত সুফিয়া বেগম পলাতক রয়েছেন। আদালতে সরকার পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার জানিয়েছেন, সুফিয়া পলাতক থাকায় গ্রেফতারের দিন থেকেই রায় কার্যকর হবে বলে নির্দেশে জানানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যমকে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে, ২০১০ সালে ৪ এপ্রিল রাতে রংপুর নগরীর মাহিগঞ্জ জেবি সেন রোড এলাকার ধান-চাল ব্যবসায়ী আহসানুল হক বেলালকে (৫০) দুধের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাওয়ান স্ত্রী সুফিয়া বেগম।
পরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার পর মৃতদেহটি টুকরো করে বস্তায় ভরে অটোরিকশা করে বাড়ি থেকে আট কিলোমিটার দূরে রংপুর নগরীর ছয় নম্বর ওয়ার্ডের জলছত্র এলাকায় একটি কবরস্থানে নিয়ে যান। সেখানে মৃতদেহটি ফেলে দেওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন সুফিয়া বেগম।
পরে কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার করে তাঁকে। এরপর আইনি প্রক্রিয়া শুরু হয়। পরে শীর্ষ আদালত থেকে জামিন পান। এরপর থেকেই সে পলাতক বলে জানা গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













