কালকিনিতে মোবাইল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা
মোবাইল কিনে না দেয়ায় অভিমান করে মানিক রায় (১৯) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। সে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিন শশিকর গ্রামের অরুন রায়ের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, মানিক রায় তার বাবা অরুন রায়কে একটি মোবাইল কিনে দিতে বলে। কিন্তু দরিদ্র বাবা অরুন রায় মোবাইল কিনে দিতে ব্যার্থ হয়। পরে অভিমান করে মানিক রায় তার নিজ ঘড়ের দরজা-জানালা বন্ধ রেখে বিষপানে আত্মহত্যা করেন। ডাসার থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, মোবাইল কিনে না দেয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













