কালকিনিতে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যা, স্ত্রীর মামলা
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে আ. ওহাব হাওলাদার(৬২) নামের এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী হালিমা বেগম।
গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।
গ্রামবাসী, পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ওহাবকে নিজ বাড়িতে তার ভাতিজা লিটন হাওলাদার ও সোহেল হাওলাদার বেদম মারপিট করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা বেগতিক দেখে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখানে সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনার পর থেকেই হামলাকারীরা তাদের বসতঘর তালাবদ্ধ করে পালিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













