শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কালো হয়ে গিয়েছে শাহজান-মমতাজের সমাধি

চমকে দেওয়ার মত তথ্য৷ আলোর অভাবে কালো হয়ে যাচ্ছে তাজমহলের আসল সমাধিক্ষেত্র৷ যেখানে চিরনিদ্রায় শায়িত মোঘল শাহেনশাহ শাহজাহান ও তাঁর প্রধান বেগম মমতাজ৷ দুটি সমাধিতে জমছে ধুলোর স্তর৷ দেখা দিচ্ছে ফাটল৷ এমনই চাঞ্চল্যকর তথ্যে চিন্তিত বিশেষজ্ঞরা৷ শ্বেতপাথরের তৈরি অবাক করা সৌন্দর্য তাজমহলকে যতই বাইরে থেকে পরিষ্কার করা হোক ভিতরে কিন্তু সময়ের আঁচড় স্পষ্ট৷ ক্ষতিগ্রস্ত তার আসল দুটি সমাধিক্ষেত্র৷

তাজমহলের মূল সমাধি দুটি ২৪টি সিঁড়ি ভেঙে নিচে নেমে দেখতে হয়৷ সারা বছর পর্যটকরা যে সমাধি দেখেন তা হল নকল৷ প্রতি বছর তাজমহলের গোপন কুঠুরিতে থাকা আসল সমাধিস্থলের দরজা মাত্র তিনদিনের জন্য খোলা হয়৷ চলতি বছরেও তাই করা হয়েছে৷ গত তেসরা মে থেকে ৫ মে পর্যন্ত যতজন দর্শনার্থী শাহজাহান ও মমতাজের আসল সমাধি দর্শন করেছেন প্রত্যেকেই জানিয়েছেন দুটি কবরই বেশ কালো৷ কয়েকটি স্থানে ফাটলও দেখা দিয়েছে৷ বিশেষজ্ঞদের ধারণা,বছরের ৩৬২দিন আলোর সংস্পর্শে না থাকায় আসল সমাধি দুটির শ্বেতপাথর ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে৷ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আগ্রা সার্কেলের সুপারিন্টেন্ডেট আর্কিওলজিস্ট ভুবন বিক্রম জানিয়েছেন, আসল সমাধিতে ধুলোর স্তর জমেছে৷ তাই শ্বেতপাথরে হলদে ভাব এসেছে৷ ভিতরে আদ্রতা বেশি৷ ছত্রাক জন্ম নেওয়ায় আসল সমাধি দুটির শ্বেতপাথরে কালো ছোপ মিলেছে৷

১৬৬৬ সালের ২২ জানুয়ারি মৃত্যু হয়েছিল শাহজানের৷ আর তাঁর প্রধান বেগম মমতাজ মহলের মৃত্যু হয়েছিল ১৬৩১ সালের ১৭ জুন৷ নির্দিষ্ট দিন ছাডা় দুজনের সমাধিস্থলে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছিল মোঘল আমলেই৷ দীর্ঘদিন ধরে এই রীতি মেনে আসার কারণে ম্লান হচ্ছে সমাধির কারুকার্য৷

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?