শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সন্তানকে ছুঁড়ে দিয়ে প্রাণ বাঁচালেন মা

আর একটু হলেই বাড়ির ভিতরেই পুড়ে মরতে হত৷ কোলের সন্তানকে বাঁচানো সম্ভব ছিলনা৷ এমন অবস্থায় অসহায় মা কী করবেন ? উপায় না দেখে তিনি যে কাণ্ডটি ঘটিয়েছেন, তাতে চমকে গিয়েছে দুনিয়া৷ আগুনের গ্রাস থেকে রক্ষা করতে সন্তানকে পাঁচতলা ফ্ল্যাটের জানালা দিয়ে ছুঁড়ে দিলেন তিনি৷ ততক্ষণে ধোঁয়ায় তাঁর ফ্ল্যাটটি পুরো আচ্ছন্ন৷ এরপর তাঁকে উদ্ধার করেন নিকটবর্তী মার্কিন বিমান ঘাঁটিতে নিযুক্ত সেনাকর্মীরা৷

ঘটনাটি গত ৩০ এপ্রিলের৷ ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার পিয়ংটেক শহর৷ সেখানেই একটি ফ্ল্যাটে আগুন ধরে গিয়েছিল৷ অনেকে বের হয়ে এসেছিলেন৷ পাঁচতলায় নিজের ফ্ল্যাট থেকে বের হতে পারেননি ওই মহিলা৷ কোনরকমে জানালার কাছে এসে নিচে দাঁড়ানো প্রত্যেকের কাছে সাহায্য চান৷ আগুন তখন দ্রুত ছড়িয়ে পড়ছিল৷ সিঁড়ি দিয়ে উপরে ওঠা খুবই বিপজ্জনক৷ তখনও উদ্ধারকারী দল এসে পৌঁছায়নি৷ নিচে দাঁড়ানো প্রত্যেকে ওই মহিলাকে তাঁর সন্তানকে ছুঁড়ে ফেলতে বলেন৷ বলা হয় নিচে পড়ার আগেই বাচ্চাটিকে লুফে নেওয়া হবে৷ শেষপর্যন্ত তাই করেছেন কোরীও মহিলা৷ আগুন থেকে বাঁচাতে যেভাবে তিনি সন্তানকে ছুঁড়ে দিলেন, সেই ফুটেজ বিল ফ্রস্ট নামে এক ইঞ্জিনিয়ার তাঁর ফেসবুকে পোস্ট করেছেন৷ ফুটেজটি দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে৷ মা ও সন্তান ভালোই রয়েছে৷ জানিয়েছেন ওই ব্যক্তি৷

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প